LCD ও LED টিভির মধ্যে পার্থক্যগুলো কি কি?

LCD এর পুরো অর্থ হলো Liquid crystal display আর LED এর পুরো অর্থ Light emitting diode l এটা গেল এদের অর্থগত পার্থক্য এবার বলি এদের গঠনগত পার্থক্যগুলো যা এদের কে আলাদা করেছে --

** LCD টিভি এবং LED টিভি দুটোতেই দুটা করে গ্লাস প্যানেল থাকে। গ্লাস প্যানেল দুটার মাঝে থাকে লিকুইড ক্রিস্টাল (LCD, LED দুটোতেই) l এই প্যানেলগুলোর পেছন থেকে আলো ফেলে ক্রিস্টালগুলো আলোকিত করা হয় এবং আমরা ছবি দেখতে পারি। LCD টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ ফ্লোরেসেন্ট বাতি (Florescent Lamp) আর LED টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ LED বা Light emitting diode । LED ফ্লোরেসেন্ট বাতির চেয়ে বেশী উজ্জ্বল বলে LED টিভি বেশী Sharp দেখায় l 

** সকল LED ই LCD তবে সকল LCD কিন্তু LED না ! LED বিশেষ ধরনের LCD যেখানে লাইট সোর্স হিসাবে LED ব্যাকলিট ব্যবহার করা হয়। আর সাধারণ LCD তে সম্ভবত ফ্লুরোসেন্ট লাইট ব্যবহার করা হয়।

** LED আর LCD এর প্রধান যেই পার্থক্য তা হলো LED এর উজ্জলতা LCD এর চেয়ে অনেকগুণ বেশি ! যার কারণে LED টিভি তে বাইরের উজ্জলতা অনেক বেশি থাকার পরেও বেশ ভালো ভাবে দেখা যায় (এই যেমন রোদের মধ্যে নিয়ে গেলেও দেখা যাবে) কিন্তু তা LCD তে সম্ভব না l 

** LED টিভির Contrast Ratio 500,000:1 পর্যন্ত হয় আর LCD টিভির Contrast Ratio 100,000:1 পর্যন্ত হয়। LED তে কনট্রাস্ট রেশিও LCD এর চেয়ে অনেক বেশি হওয়ার কারণে এর পারফরমেন্স বেশ ভালো l এজন্য LED টিভিতে কালো কে সত্যি কালো দেখা যায় ধুসর নয় l 

** বিভিন্ন বর্ণ মিশ্রিত ছবির ক্ষেত্রে LED তে অনেক বেশি বাস্তবধর্মী মনে হয় l 

** LED এর ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি যার ফলে মোটামুটি যেকোনো জায়গা থেকে ছবি খুব ক্লিয়ার দেখা যায় যেটা LCD এর ক্ষেত্রে হয় না l একটু ডানে বামে সরলেই অন্ধকার দেখা যায়,অবস্য এটা মনিটরের মানের উপরও অনেকটা নির্ভর করে l 

** ওজন ও আকারগত দিক থেকে LED টিভি LCD টিভির চেয়ে অনেক হালকা ও পাতলা l 

** মূল্যর দিক থেকে LED টিভি LCD টিভির চেয়ে দামে ৫০% বেশী l 

** LED টিভির আর একটি ভালো বৈশিষ্ট্য হলো LED তে বিদ্যুত বিল LCD অপেক্ষা অনেক কম আসে,কারণ LED তে শক্তির অপচয় হয় না বললেই চলে l LED টিভিতে LCD টিভির চেয়ে প্রায় ৪০% কম এনার্জি খরচ হয় l 

** LED টিভিতে Mercury নাই কিন্তু LCD টিভিতে Mercury থাকে তাই LED টিভি বেশী পরিবেশ বান্ধব l

VOIP (Voice Over Internet Protocol) কল কিভাবে কাজ করে?

ধরি আমার বাসার ফোন থেকে প্যারিসের কাউকে ফোন করলাম. কলটা এভাবে যাবে .
আমার মোবাইল ---------> আমার শহরের একটি ফিক্সড লাইন টেলিফোন এবং টেলিফোনটা একটা রাউটার এর সাথে সংযুক্ত (এখানে আমার ফোন ইন্টারনেটে আসল) ------------>ইন্টারনেট --------------> প্যারিস শহরের একটা রাউটার এবং সেই রাউটার একটা প্যারিসের ফিক্সড লাইন টেলিফোনের সাথে সংযুক্ত -------------->প্যরিসের যাকে ফোন করছি তার টেলিফোন।

তার মানে আমি সুধু লোকাল টেলিফোনের বিল দিচ্ছ. বাংলাদেশে থেকে ফ্রান্সের বিলটা ফ্রি.

Euler problem #03: 600851475143 এর সর্বচ্চ প্রাইম factor (largest prime factor)

সমাধানঃ ২৪ এর ফ্যাক্টর 1,2,3,4,6,8,12,24 ,প্রাইম ফ্যাক্টর হবে 2,3 এবং largest prime factor হবে 3



এখানে long long ব্যাবহার করার কারন হচ্ছে 60085147143 int এর Range কে overflow করে ফেলবে। আমরা জানি int এর Range হচ্ছে 2^32 মানে ০ থেকে 4294967295 যা 600851475143 থেকে অনেক কম long long modifier int এর Range কে 16 বিট,16 বিট করে বাড়াবে, তখন number এর Range হবে 2^48। long int এর বা int এর range সাধারণত 32 bit ধরা হয়।
(long long int number আর long long number একই কথা) 

প্রোগ্রামিং দক্ষতা বাড়িয়ে নেয়ার কয়েকটি ওয়েবসাইট




Intermediate , Beginner, Absolute Beginner, expert লেভেলের বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা এখানে আছে।নতুনদের  জন্য খুব ভালো জায়গা,আখানে কিছু প্রোগ্রামিং সমস্যার সমাধান ও ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো নতুন কোডারদের জন্য খুব সহায়ক।সাইটের নিজস্ব ফোরাম আছে যেখানে কোন সমস্যা নিয়ে আলোচনা করা যায়,টপ প্রোগ্রামারদের সাথে পরিচয় হয়া যায়।একটা কথা না বললেই নয়,অন্যান্য প্রোগ্রামারদের সমাধান করা সমস্যার কোড দেখতে দেয় যেটা অন্য সাইট গুলো দেয় না।এই ওয়েবসাইট নিয়মিত প্রোগ্রামিং contest এর আয়োজন করে। 



বাংলাদেশী প্রোগ্রামারদের মধ্যে খুব জনপ্রিয় একটা সাইট,অনেক সমস্যার সমাধান দেওয়া আছে অনুশীলনের জন্য।প্রোগ্রামিং যারা মোটামুটি পারে,আমি তাদের বলবো এই ওয়েবসাইটটিতে নিয়মিত অনুশীলন করতে।uva Ranking এ বর্তমানে বাংলাদেশী প্রোগ্রামারদের অবস্থান খুব ভালো,টপ 3 বা 5 এ দুই-একজন বাংলাদেশী থাকবেই। 



গনিতবিদ Leonhard Euler এর কথা কে না জানে, euler মাত্র ১৮ বছর বয়সে French-Academy of Science এ তার গবেষণাপত্র জমা দেন,তার ৫৩০টিরও বেশি বই এবং papers প্রকাশিত হয়।ত্রিকনমিতির exponential function তারই গবেশনার ফল।ইউলার সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, “Euler calculated as long as breathed” .
যাই হোক, এই ওয়েবসাইটের সমস্যা গুলোর অধিকাংশই গাণিতিক যুক্তি দিয়ে সমাধান করতে হয়।সমাধান করে পুরো প্রোগ্রাম জমা দিতে হয় না শুধু উত্তর জমা দিলেই হয়, খুবই সহজ ব্যাবহার করা যে কেউ পারবে। 
আমি ব্যক্তিগত ভাবে এই ওয়েবসাইটের একজন একনিষ্ঠ ভক্ত।



এই ওয়েবসাইট নিয়ে কিছু বলবো না সাইটে গেলেই বুজতে পারবেন।


টপকোডার.কম নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য আদর্শ জায়গা।অনেক সমস্যা দেওয়া থাকে,নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করে এই ওয়েবসাইট, সমস্যা সমাধান করলে টাকাও পাওয়া যায়। আমি নতুন প্রোগ্রামারদের topcoder.com এর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিবো।




এই ওয়েবসাইটের কথা না বললে খুব অন্যায় হবে।ওয়েবসাইটটি চালু করেন একজন বাংলাদেশী “জানই-আলম”,তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করে বর্তমানে Google এ কর্মরত আছেন।এই ওয়েবসাইটটিতে খুব সহজ ভাষায় সমস্যা গুলো দেয়া আছে, নতুন প্রোগ্রামারদের জন্য একটা আদর্শ জায়গা।এই সাইটের একটি চমৎকার ফোরাম আছে। শুধু এই সাইটে নয় প্রত্যেকটি online judge সাইটেরই একটা করে ফোরাম থাকে, যেখানে বড় বড় প্রোগ্রামারদের সাথে কথা বলা যায়,তারা কিভাবে প্র্যাকটিস করে,কম সময়ে সমস্যা সমাধানের বিভিন্ন টিপস ইত্যাদি বিষয় গুলো জানা যায়, যেগুলো প্রোগ্রামিং এ দক্ষ হয়ে ওঠার পক্ষে সহায়ক।



উপরের সবগুলো ওয়েবসাইটের থেকে আমি এই সাইটকে এগিয়ে রাখবো।কেন রাখবো বুঝে নেন।






এটি একটি বাংলা ফোরাম, সাইটটা বেশ কাজের ফোরামে রাবি,ঢাবি,বুয়েট,রুয়েট...... এর বিভিন্ন প্রোগ্রামারদের সাথে পরিচয় হওয়া যায়।তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা যায়। 

সব শেষে এই ফেসবুক পেজে আপনাদের সমস্যার কথা বলতে পারেন আশা করি উত্তর পাবেন।

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।


 

প্রাইম নাম্বার কি? সি প্রোগ্রামে বিভিন্নভাবে প্রাইম নাম্বার বের করা

প্রাইম নাম্বার কি? এটা মনে হয় প্রায় সবাই জানেন তাই এইটা নিয়া আর বেহুদা প্যাঁচাল না পারি আমরা সমস্যায় চলে যাই।

১ম সমসাঃ আমাদের একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি ইনপুট নিয়ে বলে দিতে পারবে ইনপুট দেওয়া সংখ্যাটি প্রাইম কিনা।

এই সমস্যাটি বিভিন্ন লজিকে সমাধান করা যায়, আমরা সবচেয়ে সহজ পদ্ধতি সমাধান করবো। প্রাইম নাম্বারের সংজ্ঞা থেকে আমারা জানি, প্রাইম নাম্বার মাত্র দুটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে( একটি ১ অন্যটি ঐ সংখ্যা নিজে)


তাহলে আমরা প্রোগ্রামে একটি সংখ্যা ইনপুট দিলে সংখ্যাটি যদি ২ বার নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রাইম র না হলে প্রাইম নয়। 







উপরের প্রোগ্রামটি না বোঝার কিছু নাই।
আমারা এখানে for loop i এর মান 1, i, n থেকে ছোট বা সমান এবংI এর মান একএক করে বাড়বে। প্রতিবার loop repeat হওয়ার সময় if এর মধ্যকার শর্ত চেক হবেশর্তে বলা আছে যখন n এবংI এর ভাগশেষ শুন্য হবে তখন count এর মান এক বাড়বে।ভাগশেষ শূন্য হবে যখন n, i দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।এভাবে চললে দেখা যাবে count এর মান 2 হবে যদি input দেওয়া নাম্বারটি প্রাইম হয় আর যদি না হয় নাম্বার টি 
প্রাইম নয়।

প্রোগ্রামটি অন্যভাবে করা যায় যেমন
সিভ অফ এন্টারস্থেনিজ থিওরি "প্রয়োগ করে প্রাইম নাম্বার বের করা




প্রোগ্রামিং সমস্যা বাংলায় (এউলার সমস্যা ০১)



সমস্যাঃ 10 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে হবে যেগুলো 3 অথবা 5 এর গুনিতক।( গুনিতক কি এইটা আবার জিগায়েন না)


সমাধানঃ 10 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1,2,3,4,5,6,7,8,9 এদের মধ্যে 3 বা 5 এর গুণিতক হচ্ছে 3,5,6, এবং 9এদের যোগফল 23।  

লজিক তো বুঝলেন এইবার কোড লিখে ফেলেন,নিজে নিজে চেষ্টা করেন, চিন্তা করেন প্রোগ্রামারদের কোন সমস্যা নিয়া রাত-দিন একাকার করে ফেলা একটা বড় গুন, তারপরও না পারলে নিচের লিঙ্কে একটা ক্লিক করেন।

সমাধান

euler problem overview (Download)


Euler problem #03: 600851475143 এর সর্বচ্চ প্রাইম factor (largest prime factor)